সাহায্য

আমরা সমাধান না হওয়া পর্যন্ত পাশে আছি।

ইমার্জেন্সি? এখনই কল দিন01800-000000 · পানি, বিদ্যুৎ বা গ্যাসের বিপদে ২৪ ঘণ্টা

অফিসের সময়: প্রতিদিন সকাল ৮টা – রাত ১০টা · কলাতলী মেইন রোড, কক্সবাজার সদর

সাধারণ প্রশ্ন

আপনারা কোন কোন এলাকায় সেবা দেন?+

এখন শুধু কক্সবাজার সদর উপজেলায়: কলাতলী, সুগন্ধা, লাবণী, বাজারঘাটা, টেকপাড়া, ঝাউতলা, খুরুশকুল, ঝিলংজা, পিএমখালী সহ সদরের সব এলাকা।

কাজটা কে করবে?+

আমাদের নিজের টিম। প্রতিটা কর্মীর NID যাচাই করা, ট্রেনিং দেওয়া আর রেটিং দেখে কাজ দেওয়া হয়।

দাম কীভাবে ঠিক হয়?+

বেশিরভাগ সেবার দাম আগেই লেখা থাকে। লিকেজ, ওয়্যারিং বা এসি মেরামতের মতো কাজে কর্মী গিয়ে দেখে দাম জানান; আপনি মানলে তবেই কাজ শুরু।

কীভাবে টাকা দেব?+

কাজ শেষে ক্যাশ, বিকাশ বা নগদে দিতে পারবেন।

বুকিং বাতিল বা সময় বদলানো যায়?+

কর্মী রওনা দেওয়ার আগে পর্যন্ত অ্যাপ থেকেই বাতিল বা সময় বদলাতে পারবেন। পরে হলে হেল্পলাইনে কল দিন।

কাজ নিয়ে সমস্যা হলে?+

বুকিংয়ের ভেতর থেকে চ্যাট করুন বা একটা টিকেট খুলুন। জরুরি হলে হেল্পলাইনে কল দিন – আমরা সমাধান না হওয়া পর্যন্ত পাশে আছি।